যেভাবে সরাসরি দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ LIVE!
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে বাড়ছে টাইগার সমর্থকদের উন্মাদনা। সাম্প্রতিক সময়ে ব্রডকাস্ট সংকট থাকলেও এবার সুখবর নিয়ে এসেছে দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য। বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। শুধু টেলিভিশনেই নয়, তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেও অনলাইনে সরাসরি দেখা যাবে ম্যাচগুলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সমর্থকদের প্রত্যাশা, ডাচদের বিপক্ষে সিরিজ জয় করে এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি সারবে সাকিব-লিটনরা।
আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে।
বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।
নেদারল্যান্ডস দল: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।

Comments
Post a Comment