Posts

হাসনাত আব্দুল্লাহকে ‘ফ'কি'ন্নি'র' বা'চ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বা'ক'যু'দ্ধে দুই নেতা!

Image
  রাজনীতির মাঠে আবারও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ঘিরে। পারস্পরিক আক্রমণাত্মক মন্তব্যে মুখর হয়েছেন তারা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে রুমিন ফারহানা তীব্র ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহকে সরাসরি ‘ফকিন্নির বাচ্চা’ বলে আখ্যায়িত করেন। ওই পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে নিয়ে হাসনাত অবমাননাকর মন্তব্য করেছেন এবং তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণসহ ছবি সংযুক্ত করেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে পড়ে, নেটিজেন মহলে তুমুল আলোচনার জন্ম দেয়। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে “বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক” আখ্যা দেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “বিএনপির ভেতরে আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগপন্থি অনেকে রয়েছেন। রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম। আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী হয়েও নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা কর...

অবশেষে জানানো হলো বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট মূল্যতালিকা!

Image
  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম নির্ধারণ করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো দেখার জন্য টিকিটের দাম সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত। টিকিটের মূল্য: শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়া – ১৫০ টাকা শহীদ আবু সাঈদ স্ট্যান্ড – ২৫০ টাকা গ্রিন হিল এরিয়ার প্রিমিয়াম আসন – ৫০০ টাকা গ্র্যান্ড স্ট্যান্ড ও ডিরেক্টরস এনক্লোজার – ২০০০ টাকা ম্যাচের তারিখ ও সময়: ১ম ম্যাচ: ৩০ আগস্ট, সন্ধ্যা ৬টা ২য় ম্যাচ: ১ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা ৩য় ম্যাচ: ৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা টিকিট অনলাইনে কিনতে পারবেন ২৬ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে বিসিবির ওয়েবসাইট ও অফিশিয়াল টিকিটিং অ্যাপে। সিরিজটিকে বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখছে।

যেভাবে সরাসরি দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ LIVE!

Image
  এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে বাড়ছে টাইগার সমর্থকদের উন্মাদনা। সাম্প্রতিক সময়ে ব্রডকাস্ট সংকট থাকলেও এবার সুখবর নিয়ে এসেছে দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য। বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। শুধু টেলিভিশনেই নয়, তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেও অনলাইনে সরাসরি দেখা যাবে ম্যাচগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সমর্থকদের প্রত্যাশা, ডাচদের বিপক্ষে সিরিজ জয় করে এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি সারবে সাকিব-লিটনরা। আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হা...